1 Answers

বুক ১ শব্দের বাংলা অর্থ [বুক্‌] (বিশেষ্য) ১ বক্ষঃস্থান। ২ ছাতি (বুক বাড়িয়াছে কার সোহাগে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ অন্তর; হৃদয় (বুক ভরা)। বুক চাপড়ানো (ক্রিয়া) শোক প্রকাশপূর্বক বারংবার বুকে চাপড় মারা। বুক চিতিয়ে চলা (ক্রিয়া) অসঙ্কুচিত হয়ে অগ্রসর হওয়া; সাহসের সঙ্গে অগ্রসর হওয়া। বুকজল (বিশেষ্য) বুক পর্যন্ত ডুবে যায় এমন গভীর জল। বুক ঠোকা (ক্রিয়া) সাহস বা ভরসা প্রকাশ করা; বুকে আঘাত করে সাহস দেখানো। বুক দাশ হাত হওয়া, বুক ফুলে ওঠা (ক্রিয়া) আনন্দিত হওয়া; গর্বিত বা অহঙ্কৃত হওয়া। বুক দিয়া পড়া, বুক দেওয়া (ক্রিয়া) সর্বান্তঃকরণে সাহায্য করা। বুক পাতা (ক্রিয়া) দুঃখ-কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকা। বুক ফাটা (ক্রিয়া) দুঃখে হৃদয় ফেটে যাওয়া; প্রচণ্ড দুঃখ বা শোক পাওয়া (বুক ফাটা কান্না)। বুক ফাটে তো মুখ ফোটে না (ক্রিয়া) মনের গোপন কথা প্রকাশ করার ভীষণ ইচ্ছা সত্ত্বেও মুখে না বলা। বুক ফোলানো (ক্রিয়া) অহঙ্কার প্রকাশ করা। বুক বাঁধা (ক্রিয়া) ১ সাহসে ভরা করা। ২ বিপদে ধৈর্য ধারণ করা। বুক ভাঙ্গা (বিশেষণ) প্রবল দুঃখবাচক (বুক ভাঙা কান্না)। ২ দুঃখে-শোকে মর্মান্তিক কষ্ট পাওয়া। বুক শুকানো (ক্রিয়া) ভয় ইত্যাদির জন্য হৃদয়ে শুষ্কতা অনুভব করা; নিরুৎসাহ বোধ করা। বুকে ঢেঁকির পাড় পড়া (ক্রিয়া) তীব্র আতঙ্কে প্রবল বেগে হৃদপিণ্ডের স্পন্দন হওয়া। বুকে পিঠে করে মানুষ করা (ক্রিয়া) অত্যন্ত আদরে ও যত্নে লালন করা। বুকে বসে দাড়ি উপড়ানো (ক্রিয়া) আশ্রয়দাতা বা প্রতিপালকের অনিষ্ট সাধন করা। বুকে বাঁশ ডলা, বুকে বাঁশ দেওয়া (ক্রিয়া) বাঁশ দ্বারা বুক দলন করা; কঠিন শাস্তিবিশেষ। বুকের পাটা (বিশেষ্য) ১ বুকের প্রসার; ছাতি। ২ (আলঙ্কারিক) শক্তি; সাহস; দুঃসাহস। বুকের রক্ত চুষে খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) নির্যাতন করে ক্রমশ মৃত্যু ঘটানো। বুকের রক্ত দেওয়া (ক্রিয়া) প্রাণপণে জীবন দেওয়া; সর্বান্তঃকরণে জীবন বিসর্জন দেওয়া; আত্মত্যাগ করা। বুকে হাত দিয়ে বলা (ক্রিয়া) আন্তরিকতা বা সাহসের সঙ্গে বলা; বিবেকের নির্দেশ মেনে চলা। {(তৎসম বা সংস্কৃত) বুক্ক; বক্ষঃ>};

6275 views