1 Answers
প্রজা শব্দের বাংলা অর্থ প্রজা [ prajā ] বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ।;[সং. প্র + √ জন্ + অ + আ]।;প্রজাতন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic.;প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী।;প্রজাপতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ।;প্রজাপীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার।;প্রজাবতী বিণ. সন্তানবতী।;☐ বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ।;প্রজাবিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত।;প্রজাবৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি।;প্রজারঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী।;প্রজাশক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা।;প্রজাস্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি।;[প্রোজা] (বিশেষ্য) ১ রাষ্ট্রের বা জমিদারির অন্তর্গত জনগণ; রায়ত। ২ জনসাধারণ। ৩ ভাড়াটে। ৪ প্রাণিবর্গ। ৫ সন্তান-সন্ততি (প্রজাবতী)। প্রজাতন্ত্র (বিশেষ্য) জনসাধারণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন ব্যবস্থা বা শাসিত রাষ্ট্র; republic। প্রজাতন্ত্রী (বিশেষণ) প্রজাতন্ত্রের আইনসূহ দ্বারা শাসিত; প্রজাতন্ত্র আছে যে রাষ্ট্রে। প্রজাপতি (বিশেষ্য) ১ এক জাতীয় বিচিত্র বর্ণের পক্ষযুক্ত ষট্পদী পতঙ্গ। ২ হিন্দু পুরাণমতে জীববর্গের স্রষ্টা, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ)। ৩ ব্রহ্মা। ৪ পুরাণোক্ত মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ, ভৃগু, ও নারদ নামক ব্রহ্মার দশজন মানসপুত্র। প্রজাবতী (বিশেষণ) ১ সন্তানযুক্ত; সন্তানবতী। ২ ভ্রাতৃবধূ। প্রজাবিলি (বিশেষ্য) খাজনার বিনিময়ে প্রজাকে জমির চাষবাস ও ভোগদখলের অধিকার দান। প্রজাবৃদ্ধি (বিশেষ্য) ১ বংশবৃদ্ধি। ২ জনসংখ্যা বৃদ্ধি। প্রজারঞ্জক (বিশেষণ) প্রজাহিতকর কাজ করেন যে রাজা; যে রাজা বা রাষ্ট্রপতি প্রজাদের নিকট প্রিয়। প্রজাশক্তি (বিশেষ্য) প্রজাগণের সম্মিলিত ক্ষমতা। কোরফাপ্রজা/কোর্ফাপ্রজা (বিশেষ্য) কোনো প্রজার অধীনে নির্দিষ্ট শর্তে আবদ্ধ প্রজা; দরপ্রজা। খুদকস্তা/খোদকস্তা প্রজা (বিশেষ্য) যে প্রজা নিজেই জমি চাষ করে। নাতিয়ান প্রজা (বিশেষ্য) খাজনা দিতে অপারগ প্রজা। পাইকস্তা প্রজা (বিশেষ্য) যে প্রজার বসতবাড়ি অন্য কোনো জমিদারি এলাকার মধ্যে অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জন্+অ(ড)+আ};