1 Answers
বিহিত শব্দের বাংলা অর্থ বিহিত [ bihita ] বিণ. 1 বিধিমতো (শাস্ত্রবিহিত অনুষ্ঠান); 2 উচিত (কাজটা বিহিত হয়নি); 3 অনুষ্ঠিত, সম্পন্ন (সকলের উপস্হিতিতেই কাজটি বিহিত হল)।;☐ বি. 1 বিধান; 2 যথোচিত ব্যবস্হা; 3 (বাং.) প্রতিবিধান (এই অন্যায়ের একটা বিহিত করা দরকার)।;[সং. বি + √ ধা + ত]।;বিহিতক বি. 1 আইন, act (স. প.); 2 আদেশনামা।;বিহিতকাল বি. প্রশস্ত বা উপযুক্ত সময়; শুভ সময়।;[বিহিতো] (বিশেষ্য) ১ যথোপযুক্ত ব্যবস্থা। ২ বিধান। ৩ প্রতিকার; প্রতিবিধান (রাজা বাবুরা এর একটা বিহিত করুক-সরদার জয়েনউদ্দীন)। □ (বিশেষণ) অনুষ্ঠিত; কৃত; সাধন করা হয়েছে এমন। ২ উচিত; কর্তব্য; যথাবিধি; নিয়মমতো; নিয়মমাফিক (তাহার যে প্রতিভা ছিল তাহার বিহিত প্রয়োগ হইলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধা+ত(ক্ত)};