1 Answers

পোস্ট শব্দের বাংলা অর্থ [পোস্‌ট্‌] (বিশেষ্য) ১ চিঠি পুস্তক; কাগজের পুলিন্দা প্রভৃতি এক স্থান থেকে অন্য স্থানে বিলির সরকারি ব্যবস্থা। ২ ডাক (আজকের পোস্টে কোনো চিঠি আছে?)। ৩ খাম; খুঁটি (লাইটপোস্ট)। ৪ পদ (প্রফেসরের পোস্ট)। পোস্ট অফিস (বিশেষ্য) ডাকঘর; পত্রাদি প্রেরণের ও প্রাপ্তির স্থান। পোস্টকার্ড (বিশেষ্য) ডাকঘরের চিত্রাঙ্কিত পত্র লিখবার নির্দিষ্ট আকার ও ওজনের কাগজবিশেষ। পোস্ট গ্রাজুয়েট (বিশেষ্য), (বিশেষণ) প্রথম ডিগ্রির পরবর্তী স্তর; বিএ, বিএসসি, বিকম প্রভৃতি উপাধি লাভের পর এমএ, এমএসসি ও এমকম ডিগ্রি (চল বড়ু রসতত্ত্ব শিখিব পোস্ট-গ্রাজুয়েট ক্লাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। পোস্টমাস্টার (বিশেষ্য) ডাকঘরের ভারপ্রাপ্ত প্রধান কর্মচারী। ‍বুকপোস্ট (বিশেষ্য) ডাকে পাঠাবার জন্য পুস্তকের বা পত্রপত্রিকাদির মুখ খোলা পুলিন্দাবিশেষ; ডাকে পাঠাবার মুদ্রিত কাগজ ও পত্রিকার প্যাকেট। বেয়ারিঙপোস্ট (বিশেষ্য) ১ বিনা মাসুলে বা ডাকটিকেট ছাড়া যা ডাকে প্রেরণ করা হয় এবং প্রাপককে যার জন্য দ্বিগুণ মাসুল দিতে হয়। ২ (ব্যঙ্গার্থ) অন্যের উপর নির্ভরশীলতা (খাওয়া দাওয়া বেয়ারিং পোস্টে চলছে)। ভিপি পোস্ট, ভিপি (বিশেষ্য) যা প্রাপককে মূল্য দিয়ে নিতে হয়। ল্যাম্পপোস্ট (বিশেষ্য) রাস্তায় প্রোথিত আলোর থাম বা খুঁটি। {(ইংরেজি) lamp post};

10878 views