1 Answers

পূর্ণ শব্দের বাংলা অর্থ পূর্ণ [ pūrṇa ] বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)।;[সং. √ পুর্ + ত]।;বি. পূর্ণতা, পূর্ণত্ব।;পূর্ণকাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন।;পূর্ণগর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন।;পূর্ণগ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া।;(তু. খণ্ডগ্রাস)।;পূর্ণচন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ।;পূর্ণচ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি।;পূর্ণপক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ।;পূর্ণবয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক।;স্ত্রী. পূর্ণবয়স্কা।;পূর্ণব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম।;পূর্ণমন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।;পূর্ণমাত্রা বি. পুরো পরিমাণ।;পূর্ণমাসী বি. পূর্ণিমা।;পূর্ণসংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা।;পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে।;☐ বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি।;পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer.;পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)।;পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান।;পূর্ণাবতার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ।;পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)।;☐ বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ।;পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী।;পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি।;[পুর্‌নো] (বিশেষণ) ১ পরিপূর্ণ; ভরতি; ভরা (পূর্ণপাত্র)। ২ ঘাটতি নেই এমন; ভরপুর। ৩ অভাবহীন (পূর্ণ প্রাণের চাবার যাহা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অখণ্ড; সমগ্র; গোটা (পূর্ণচন্দ্র)। ৫ সফল; সিদ্ধিযুক্ত (আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া)। ৬ সম্পূর্ণ; শেষ (কাল পূর্ণ হওয়া)। ৭ সমস্ত; সকল (ত্রুটিপূর্ণ)। পূর্ণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্ণকাম (বিশেষণ) সিদ্ধমনোরথ; সফলকাম; বাসনা পূর্ণ হয়েছে এমন। পূর্ণকুম্ভ (বিশেষ্য) জল ভরতি ঘট বা কলস। পূর্ণগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আসন্নপ্রসবা; যার প্রসবকাল নিকটবর্তী হয়েছে। পূর্ণচন্দ্র (বিশেষ্য) পূর্ণশশী; পুর্ণিমার সকল কলাবিশিষ্ট চন্দ্র। পূর্ণচ্ছেদ (বিশেষ্য) যতিপাত চিহ্ন; দাঁড়ি; full stop। পূর্ণতা, পূর্ণত্ব (বিশেষ্য) ১ সম্পূর্ণতা; সমাপ্তি। ২ সফলতা। ৩ সমগ্রতা। ৪ অখণ্ডতা। পূর্ণবয়স্ক (বিশেষণ) ১ যৌবনপ্রাপ্ত; যুবক। ২ সাবালক। পূর্ণবয়স্কা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্ণবিকাশ (বিশেষ্য) চরম বিকাশ; পরিপূর্ণ বিকাশ। পূর্ণব্রহ্ম (বিশেষ্য) অখণ্ড ব্রহ্ম; পরম ব্রহ্ম। পূর্নমাত্রা (বিশেষ্য) সম্পূর্ণ পরিমাণ। পূর্ণমাসী (বিশেষ্য) পূর্ণিমা। পূর্ণা (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) পঞ্চমী, দশমী, অমাবস্যা ও পূর্ণিমা-এই চারিটি তিথি। {(তৎসম বা সংস্কৃত) □ পুরি+ত(ক্ত)};

10596 views