1 Answers
শির ২ শব্দের বাংলা অর্থ [শিরো, শিরোহ্, সমাসবদ্ধ পদের ক্ষেত্রে বিসর্গের পরবর্তী ধ্বনির দ্বিত্ব] (বিশেষ্য) ১ মস্তক বা মাথা। ২ শীর্ষ; চূড়া; উপরিভাগ; অগ্রদেশ। শিরঃপীড়া (বিশেষ্য) মাথার যন্ত্রণা; মাথাধরা; headache (তরুণ সম্প্রদায়ের যে কোন প্রতিনিধিই তার শিরঃপীড়ার কারণ-রশিদ করিম)। শিরজ, শিরোজ, শিরসিজ (বিশেষ্য) মাথার চুল। শিরশ্ছেদ, শিরশ্ছেদন (বিশেষ্য) মস্তকচ্ছেদ। শিরস্ক, শিরস্ত্র, শিরস্ত্রাণ (বিশেষ্য) ১ পাগড়ি; উষ্ণীষ (কনক শিরস্ক শিরে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ টুপি; মাথায় পরার বর্মবিশেষ। শিরে সংক্রান্তি (বিশেষ্য) আসন্ন বিপদ; উপস্থিত মহাবিপদ। {(তৎসম বা সংস্কৃত) √শ্রি+অস্>শিরঃ>};
6037 views
Answered