1 Answers

বার ৩ শব্দের বাংলা অর্থ [বার্‌] (বিশেষ্য) ১ বাইরের দিক; বহির্দেশ (এর ভিতর-বার কিছুই বুঝা যায় না, একটু বাইরে যাও)। ২ অতীত (সে এখন কাজের বার হয়ে পড়েছে)। ৩ সাক্ষাৎ; দর্শন; ভেট (গন্ধরাজ পাত্র ভাল, কিন্তু বড় দেমাগে প্রায় তার বার পাওয়া য়ায় না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ দেখা করার বা দেখা দেওয়ার অবসর। ৫ দরবার; সভা; সভাধিবেশন; সভাধিষ্ঠান (বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) বাইরের; প্রকাশ্য (তাকে বার দিক দিয়ে নিয়ে যাও)। বারকরা (ক্রিয়া) ১ বহিষ্কার করা (ঘাড় ধরে বার করা)। ২ ভিতর থেকে বের করা; গুপ্তস্থান থেকে বের করা। বারমুখো (বিশেষ্য) লম্পট। {(তৎসম বা সংস্কৃত) বাহির>বাইর>বার};

11670 views