1 Answers
শঙ্খ শব্দের বাংলা অর্থ শঙ্খ [ śaṅkha ] বি. ১. বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ, শাঁখ, কম্বু; ২. মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে বাদিত শঙ্খের খোলা; ৩. প্রাচীন রণবাদ্যবিশেষ; ৪. শঙ্খনির্মিত বলয়বিশেষ, শাঁখা। ☐ বি. বিণ. লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক।;[সং. √ শম্ + খ]।;শঙ্খকার বি. শাঁখের গহনা ও জিনিসপত্র নির্মাতা, শাঁখারি, শঙ্খব্যবসায়ী।;শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী (-রিন্) বি. বিষ্ণু, নারায়ণ।;শঙ্খচিল বি. সাদাবুক চিলবিশেষ।;শঙ্খচূড় বি. অতি বিষধর ও বড়ো সাপবিশেষ, king cobra.;শঙ্খচূর্ণী বি. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি।;শঙ্খধ্বনি, শঙ্খনাদ বি. শাঁখ বাজাবার শব্দ।;শঙ্খবণিক বি. শাঁখারি, শঙ্খব্যবসায়ী সম্প্রদায়।;শঙ্খবলয় বি. শাঁখের বালা, শাঁখা।;শঙ্খবিষ বি. সেঁকোবিষ।;[শঙ্খো] (বিশেষ্য) শামুকজাতীয় সামুদ্রিক প্রাণী। শঙ্খকার শাঁখারি। শঙ্খচিল (বিশেষ্য) সাদা বুকের একরূপ চিল। শঙ্খচূড় (বিশেষ্য) একজাতীয় বিষাক্ত সাপ। শঙ্খচূর্ণী (বিশেষ্য) হিন্দুবিশ্বাসে সধবা নারীর প্রেত; শাঁখচুন্নি (শঙ্খচূর্ণীর কথ্যরূপ শাকচুন্নি)। শঙ্খধ্বনি, শঙ্খনাদ (বিশেষ্য) শাঁখ বাজানোর শব্দ। শঙ্খবণিক (বিশেষ্য) শাঁখারি। শঙ্খবলয় (বিশেষ্য) শঙ্খ দ্বারা প্রস্তুত বালা; শাঁখা। শঙ্খবিষ (বিশেষ্য) শেঁকো বিষ। শঙ্খমুখ (বিশেষ্য) কুমির। শঙ্খলতা (বিশেষ্য) হিন্দু মন্দিরের নকশাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √শম্+খ};