1 Answers

বাঁক ১ শব্দের বাংলা অর্থ [বাঁক্‌] (বিশেষ্য) ১ বাঁশের বাঁকা দণ্ড যার দুই প্রান্তে মালপত্র ঝুলিয়ে কাঁধে করে বহন করা হয়, ভার বওয়ার দণ্ড; ভরিয়াট (যাহা মাথায় যাইতে পারে, বাঁকে লইতে পারে, তাহা নির্দিষ্ট করিয়া দেওয়ার ধুম পড়িয়া গেল-মীর মশাররফ হোসেন)। ২ বক্রতা। ৩ নদী বা রাস্তার মোড়; নদী বা রাস্তা যেখানে বেঁকে যায় (রাস্তার বাঁকে সে দাঁড়িয়েছিল)। ৪ বাঁকানো বাদ্যযন্ত্র। ৫ নৌকার তলার বাঁকা কাষ্ঠখণ্ড। বাঁকনল (বিশেষ্য) ফুঁ দিয়ে অগ্নিশিখা বাড়াবার জন্য ব্যবহৃত মুখবাঁকা নল; ফুঁকনি; blowpipe। বাঁকমল (বিশেষ্য) পায়ের বক্রাকৃতি গহনাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক>};

4836 views