1 Answers
বসা ২ শব্দের বাংলা অর্থ [বশা] (ক্রিয়া) ১ উপবেশন করা (চৌকিতে বসো)। ২ স্থাপিত বা প্রতিষ্ঠিত হওয়া (চৌকিটা এখানে বসাও)। ৩ সক্রিয় হওয়া; কাজ শুরু হওয়া (এখনই স্কুল বসবে)। ৪ নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসছে না)। ৫ প্রতীক্ষা করা; অপেক্ষা করা (আর কতক্ষণ বসে থাকবে?) ৬ ভিতরে ঢোকা; প্রবিষ্ট হওয়া (কাদায় গাড়ির চাকা বসে গেছে)। ৭ অঙ্কিত বা বিদ্ধ হওয়া (জামায় তেলের দাগ বসেছে)। ৮ জমাট বাঁধা; জমে যাওয়া (বুকে সর্দি বসেছে)। ৯ খাপ খাওয়া; মাপসই হওয়া (নতুন চাবিটা তালায় ঠিক বসেছে)। ১০ নেবে যাওয়া (বৃষ্টির দরুন ঘরের মেঝে বসে গেছে)। ১১ শুস্ক বা রুগ্ন হওয়া; চুপসানো (চোখ-মুখ বসে গেছে)। ১২ কন্ঠস্বর ভগ্ন হওয়া; অবরুদ্ধ হওয়া (সর্দিতে গলা বসে গেছে)। ১৩ তলায় জমা; থিতানো (পানির নিচে বালি বসেছে)। ১৪ বাস স্থাপন করা (ভাড়াটে বসা)। ১৫ কোনো কাজে প্রবৃত্ত হওয়া (সভায় বা বিচারে বসা)। ১৬ হঠাৎ কোনো কিছু করা (মেরে বসেছে)। ১৭ উপক্রম বা সম্ভাবনা হওয়া (মরতে বসেছে)। ১৮ দমে যাওয়া; হতোদ্যম হওয়া (পরীক্ষায় ফেল করে একবারে বসে পেড়েছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ উক্ত সকল অর্থে। ২ বেকার; কর্মহীন (ছেলেটা ঘরে বসা)। ৩ থেবড়া (বসা নাক)। বসতে পেলে শুতে চাওয়া (ক্রিয়া) একটু প্রশ্রয় পেলে আবদার বেড়ে যাওয়া। বসে থাকা (ক্রিয়া) অপেক্ষা বা প্রতীক্ষা করা। ২ বেকার থাকা। বসে বসে (ক্রিয়া) বহুক্ষণ যাবৎ উপবিষ্ট থেকে বা অপেক্ষা করে। বসে বসে খাওয়া (ক্রিয়া) ১ কাজের অভাব বা আলস্যবশত পুঁজি ভেঙে খাওয়া। ২ অন্যের গলগ্রহ হয়ে উদর পূর্তি করা। বসে যাওয়া (ক্রিয়া) ১ হতাশ হওয়া; ভগ্নোদ্যম হওয়া। ২ ক্ষতিগ্রস্ত হওয়া; সর্বনাশ হওয়া (ব্যবসায়ে বসে পড়া)। ৩ নাকাল হওয়া; নেমে যাওয়া। ৪ চেপে যাওয়া; বিলীন বা আত্মগোপন করা (সর্দি বসে যাওয়া)। যেতে বসা (ক্রিয়া) ১ ধ্বংস হওয়ার উপক্রম হওয়া। ২ মরণাপন্ন অবস্থায় উপনীত হওয়া। {√বস্+আ};