1 Answers
বসন্ত শব্দের বাংলা অর্থ বসন্ত [ basanta ] বি. 1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল (‘বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা’: রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ।;[সং. √ বস্ + অন্ত]।;বসন্ততিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ।;বসন্তদূত বি. কোকিল।;স্ত্রী. বসন্তদূতী।;বসন্তপঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়।;বসন্তবায়, বসন্তবায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস (‘বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল’: রবীন্দ্র)।;বসন্তবাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ।;বসন্তমুখারি বি. সংগীতের রাগবিশেষ।;বসন্তসখ বি. বসন্তের সখা, কোকিল।;বসন্তসখা বি. বসন্ত যার সখা, কামদেব।;বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু।;বসন্তোত্সব (বসন্তোৎসব) বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব।;[বশোন্তো] (বিশেষ্য) ১ শীতের পরবর্তী ঋতু; ফাল্গুন ও চৈত্র মাস; মধুমাস; ঋতুরাজ। ২ সংক্রামক রোগবিশেষ; গুটিকা বা মসূরিকা রোগ; small-pox। ৩ (সন্) একটি রাগের নাম। বসন্ত তিলক (বিশেষ্য) সংস্কৃত ছন্দবিশেষ। বসন্তদূত (বিশেষ্য) কোকিল। বসন্তদূতী( স্ত্রীলিঙ্গ) । বসন্ত পঞ্চমী (বিশেষ্য) শ্রীপঞ্চমী; মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। বসন্ত বাউরি (বিশেষ্য) ‘বউ কথা কও’ পাখি (বসন্ত বাউরি ‘বউ কথা কও’ বলে থেকে থেকে ডাক দেয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বসন্ত বিহার (বিশেষ্য) বসন্তকালে প্রমোদ ভ্রমণ (একদিন কৃষ্ণ গোপীগণ সমভিব্যাহারে যমুনাতীরে বসন্তবিহার করিতেছিলেন-প্রথম চৌধুরী)। বসন্ত সখা (বিশেষ্য) ১ (হিন্দু পুরাণে) মদন; কামদেব। ২ কোকিল। বসন্তের কোকিল (বিশেষ্য) (আলঙ্কারিক) সুদিনের বন্ধু। বসন্তোৎসব (বিশেষ্য) ১ প্র্রাচীন ভারতে প্রচলিত হিন্দুদের মদনোৎসব। ২ হোলি; দোলযাত্রা। {(তৎসম বা সংস্কৃত) √বস্+অন্ত(ঝচ্)};