1 Answers
বরষ্ শব্দের বাংলা অর্থ [বর্শো, বরোশ্] (বিশেষ্য) ১ বৎসর; বছর। বর্ষণ; বারিপাত; বৃষ্টি। ৩ পুরোণোক্ত জম্বু দ্বীপ বা এশিয়ার ভারত, কুরু, রম্যক, হিরণ্মায়, কেতুমান, হরি, ইলাবৃত, কিম্পুরুষ, ভদ্রার্থ নামক নয়টি ভূভাগ। বর্ষাকাল (বিশেষ্য) এক বৎসর। বর্ষজীবী (বিশেষ্য) যে উদ্ভিদ মাত্র এক বছর জীবিত থাকে। □ (বিশেষণ) মাত্র এক বছর জীবিত থাকে এমন। বর্ষপর্বত (বিশেষ্য) পরাণোক্ত এশিয়ার মেরু, হিমবান, হেমকূট, শ্বেত, নীল, নিষধ, মৃঙ্গবান নামক সপ্ত পর্বত। বর্ষবরণ (বিশেষ্য) নববর্ষের আগমনে মঙ্গলাচরণ; নতুন বছরকে অভ্যর্থনা বা আবাহন। বর্ষভোগ্য (বিশেষণ) এক বৎসর মেয়াদে ভোগ করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্+অ(অচ্)};
12503 views
Answered