1 Answers
যশঃ শব্দের বাংলা অর্থ [জশ্, জশোহ্] (বিশেষ্য) সুখ্যাতি; কীর্তি। যশঃকীর্তন, যশঃখ্যাপন, যশোগান (বিশেষ্য) প্রশংসা করা; লোকমুখে খ্যাতি প্রচার। যশঙ্কর, যশস্য (বিশেষণ) কীর্তিজনক; সুখ্যাতিজনক (আপনে তক্ষক নাগে নাই নাগগণ। সহস্রের সঙ্গে কীর্তি যশস্য গাহন-কাজী দৌলত)। যশস্কাম (বিশেষণ) খ্যাতি কামনা করে এমন; যশোলিপ্সু। যশোধন, যশোস্বান, যশস্বী (- স্বিন্) (বিশেষণ) বিখ্যাত; কীর্তিমান; মশহুর। যশস্বতী, যশস্বিনী (স্ত্রীলিঙ্গ)। যশোগাথা, যশোগীতি (বিশেষ্য) গৌরবগাথা; কীর্তির বর্ণনাপূর্ণ সঙ্গীত; খ্যাতিগান। যশোদ (বিশেষ্য) ১ খ্যাতি দান করে যা। ২ পারদ। যশাদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খ্যাতিদায়িনী। □ (বিশেষ্য) কৃষ্ণের পালিকা মাতা; নন্দের স্ত্রী (নন্দের স্ত্রী)। যশোভাগ, যশোভাক (বিশেষ্য) যশের ভাগ বা অংশ (যুদ্ধের যশাভাগ তাঁহারই প্রাপ্য-এস. ওয়াজেদ আলী)। □ (বিশেষণ) কীর্তির অংশীদার। যশোভাগ্য (বিশেষ্য) যার অদৃষ্টে যশালাভ আছে। যশোমতী (বিশেষ্য) যশাদা। যশোরাশি (বিশেষ্য) বহুখ্যাতি; কীর্তিসমূহ। যশোহানি (বিশেষ্য) গৌরবহানি; অখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) যশঃ, যশস্>};