1 Answers

বরাবর শব্দের বাংলা অর্থ বরাবর [ barābara ] ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)।;☐ বিণ. তুল্য (‘সুধা বিষে বরাবর’: ভা. চ.)।;[হি. < ফা. বরাবর]।;বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)।;[বরাবর্‌] ক্রিবিণি ১ সকল সময়ে; প্রতিবারে; চিরদিন; সর্বদা (সে বরাবর আমার সঙ্গে আছে)। ২ সোজা; একটানা (বরাবর নদীপথে যাওয়াই স্থির করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নিকটে; দিকে; সম্মুখে (যদি বা গোহারি কংস বরাবর-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) সমান; তুল্য (বিষ আর অমৃত বরাবর)। বরাবরি (অব্যয়) ১ সন্নিধানে; নিকটে (নারদ কহিল আমি দৈত্য বরাবরি-কারা)। ২ সম্মুখে; আগে। □ (বিশেষ্য) প্রতিযোগিতা; প্রতিদ্বন্দ্বিতা। বরাবরি করা (ক্রিয়া) প্রতিযোগিতা করা; প্রতিদ্বন্দ্বিতা করা (কার সাধ্য পৃথিবীতে তাহার অগ্রভাগে ডাণ্ডাইয়া বরাবরি করিতে-রাম)। বরাবরেষু (ক্রিয়াবিশেষণ) সমীপে; উদ্দেশ্যে; নিকটে-বাংলা পত্রলিখনে ব্যবহৃত। {(ফারসি) বরাবর};

5990 views