1 Answers
পরিমিত শব্দের বাংলা অর্থ পরিমিত [ pari-mita ] বিণ. 1 ঠিক প্রয়োজনানুরূপ (পরিমিত সংখ্যা); 2 সংযতপরিমাণ, সংযত (পরিমিত আহার); 3 পরিমাণনির্দিষ্ট (চারহাত পরিমিত); 4 মাপা হয়েছে এমন, মাপিত; 5 সীমিত, অল্প।;[সং. পরি + √ মা + ত]।;পরিমিতি বি. 1 মাপ; 2 নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ (পরিমিতিবোধ); 3 (গণি.) ভূমির পরিমাপনশাস্ত্র, ক্ষেত্রমিতি, mensuration (বি.প.)।;[পরিমিতো] (বিশেষণ) ১ ঠিক প্রয়োজনানুরূপ। ২ ঠিক পরিমাণযুক্ত। ৩ সংযত। ৪ অল্প (দেখিলে কি শতদল, অতি পরিমিত জল, চড়ে পাছে লাগে ডিঙ্গা খান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ মাপা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+মিত};
8912 views
Answered