1 Answers

নেবা শব্দের বাংলা অর্থ [নিবা, নেবা, নিভা, নেভা] (ক্রিয়া) ১ নির্বাপিত হওয়া (আগুন নেবা)। ২ (আলঙ্কারিক) শেষ হওয়া; অবসিত হওয়া (দীপ্তি নিবল)। □ (বিশেষ্য), (বিশেষণ) নির্বাপিত। নিবুনিবু, নিবো নিবো (বিশেষ্য) নির্বাপিত-প্রায়; জ্বলার প্রায় অবসান; প্রায় নির্বাপিত। □ (বিশেষ্য) নেবার উপক্রম (নিবুনিবু করা)। নিবন্ত, নিভন্ত (বিশেষণ) নিবে যাচ্ছে এমন; নির্বাপিত হওয়ার উপক্রম (নিবন্ত দিনের আলোয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; পশ্চিমে নিভন্ত আজ আলোকের চুম্বনের জ্বালা-বিষ্ণু দে)। নিভানো, নিবানো, নেবানো, নিবনো (ক্রিয়া) নির্বাপিত করা; নিবিয়ে ফেলা; নিভানো।□ (বিশেষ্য), (বিশেষণ) একই অর্থে। নিবুনিবু, নিবোনিবো (বিশেষণ) নির্বাপিতপ্রায়; জ্বলার প্রায় অবসান; প্রায় নির্বাপিত। {(তৎসম বা সংস্কৃত) নির্বাণ>};

4285 views