1 Answers
নরক শব্দের বাংলা অর্থ নরক [ naraka ] বি. ১. (ধর্মীয় সাহিত্য ও বিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্হান, জাহান্নাম; ২. (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্হান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); ৩. শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)।;[সং. √ নৃ + অক]।;নরককুণ্ড বি. ১. বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; ২. (আল.) অত্যন্ত জঘন্য ও যন্ত্রণাদায়ক স্হান।;নরক গুলজার (ব্যঙ্গে) ১. পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; ২. অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা।;নরকযন্ত্রণা বি. ১. পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে হয়; ২. (আল.) অসহ্য যন্ত্রণা।;নরকস্হ বিণ. পাপের ফলে নরকে অবস্হিত বা নিক্ষিপ্ত।;[নরোক্] (বিশেষ্য) ১ মৃত্যুর পর পাপীরা যে স্থানে কঠিন শাস্তি ভোগ করে; দোজখ; নিরয়। ২ (আলঙ্কারিক) নিকৃষ্টতম স্থান। ৩ জনৈক দৈত্য। নরককুণ্ড (বিশেষ্য) ১ যে কুণ্ডি পাপীরা ভীষণ শাস্তি ভোগ করে। ২ অত্যন্ত নোংরা ও যন্ত্রণাদায়ক স্থান। নরগুলজার (ক্রিয়াবিশেষণ) (আলঙ্কারিক) অসংযত স্ফূর্তিবাজদের আড্ডা; নরেক হলেও বহুজনের একত্র সমাগমে সরগরম। নরকভোগ (বিশেষ্য) নরকরে অসহ্য দুঃখকষ্ট ও যন্ত্রণাভোগ। নরযন্ত্রণা (বিশেষ্য) ১ পাপের শাস্তিস্বরূপ নরকে যে অসহ্য কষ্ট যতনা ভোগ করতে হয়; অশেষ ক্লেশ। ২ (আলঙ্কারিক) ভীষণ অনুশোচনা। নরকাগ্নি (বিশেষ্য) দোজখের আগুন (আমি নরকাগ্নিকে অত্যন্ত ভয় করি-গিরিশচন্দ্র ঘোষ)। {(তৎসম বা সংস্কৃত) √নৃ+অক(বুন্)};