1 Answers
নর ১ শব্দের বাংলা অর্থ [নর্] (বিশেষ্য) ১ মানুষ; মানব (নর-বানরের যুদ্ধে রাবণ নিহত হয়)। ২ পুরুষ; মর্দা (নরপায়রা)। ৩ জনৈক ঋষি। ৪ অর্জুন। নারী (স্ত্রীলিঙ্গ)। নরকঙ্কাল (বিশেষ্য) মানুষের অস্থিপঞ্জরের কাঠামো। নরকপাল (বিশেষ্য) মৃত ব্যক্তির মাথার খুলি। নরকেশরী (বিশেষ্য) নরসিংহ; বীরপুরুষ; নরশ্রেষ্ঠ। নরগণ (বিশেষ্য) ১ মানবসূহ। ২ (জ্যোতিষ শাস্ত্র) জাতকের প্রকৃতি সম্বন্ধে জন্মনক্ষত্রের প্রভাব অনুসারে শ্রেণিবিশেষ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ; ভরণী রোহিণী প্রভৃতি নক্ষত্রে জন্মিলে নরগণ হয়)। নরঘ্ন (বিশেষণ) মানুষ হত্যাকারী; নরঘাতক (পত্রে পত্রে নরঘ্ন প্রেত লুক্কায়িতবাবে মাতঙ্গিনীকে লক্ষ্য করিতেছে-বড়ু চণ্ডীদাস)। নরদেব (বিশেষ্য) ১ রাজা। ২ ব্রাহ্মণ। নরনাথ, নরপতি (বিশেষ্য) রাজা; নৃপতি। নরনারায়ণ (বিশেষ্য) ১ হিন্দু বিশ্বাসে নররূপী নারায়ণ। ২ যে ঋষিদ্বয় কৃষ্ণ ও অর্জুন রূপে জন্মগ্রহণ করেন। নরপশু (বিশেষ্য), (বিশেষণ) নরাকৃতি পশুহৃদয়বিশিষ্ট; পশুর মতো নির্মম আচরণকারী মানুষ; পশুবৎ মানুষ; নরাধম; মর্দাপশু। নরপিশাচ (বিশেষ্য) পিশাচতুল্য নিকৃষ্ট প্রবৃত্তিবিশিষ্ট মানুষ; আকৃতিতে নর প্রকৃতিতে পিশাচ। নরপুঙ্গব (বিশেষ্য) মনুষ্যশ্রেষ্ঠ। নরবলি (বিশেষ্য) মানুষকে বলিদান ক্রিয়া। নরমালা (বিশেষ্য) মানুষের মাথানির্মিত মালা। নরমেধ (বিশেষ্য) যে যজ্ঞে মানুষ বলি দেওয়া হতো। নরযান (বিশেষ্য) মানুষ-বাহিত যান, ডুলি; শিবিকা, পালকি। নরলীলা (বিশেষ্য) ১ মুনষ্য জীবনাচার। ২ পার্থিব কাজ (আদরে আদরে নরলীলা সম্পন্ন করিয়া গেলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নরলোক (বিশেষ্য) মনুষ্যলোক; মর্ত্যভূমি; পৃথিবী। নরসমাজ (বিশেষ্য) পরস্পর সহযোগিতার সাথে বাসকারী মানবসঙ্ঘ। নরসিংহ, নরহরি, নৃসিংহ (বিশেষ্য) ১ মাথা থেকে কোমর পর্যন্ত মনুষ্যাকৃতি ও কোমরের নিম্নাংশ সিংহাকৃতিবিশিষ্ট হিন্দুদেবতা। ২ নরশ্রেষ্ঠ; পুরুষসিংহ। নরসুন্দর (বিশেষ্য) নাপিত; চুল দাড়ি প্রভৃতি কেটে মানুষকে সুন্দর বা রূপবান করে যে। {(তৎসম বা সংস্কৃত) √নৃ+অ(অচ্)};