1 Answers
ধরা ১ শব্দের বাংলা অর্থ [ধরা] (বিশেষ্য) ১ যে জীবজন্তু সবকিছু ধারণ করে; পৃথিবী; ধরণী (তুমি ধরাধর অতি ভাগ্যধর, পুণ্য ধরে না ধরায়-গান)। ২ জরায়ু; গর্ভাশয়; womb। ৩ স্পর্শ; ছোয়া। ধরাতল (বিশেষ্য) পৃথিবীর উপতিভাগ; ভূতল; মাটি। ধরাধর (বিশেষ্য) পর্বত। ধরাধাম (বিশেষ্য) পৃথিবী; ধরণীরুপ বাসগৃহ; সংসার। ধরাশয্যা (বিশেষ্য) মাটিতে শয়ন; মৃত্যুকালে মাটিতে শয়ন। ধরাশায়ী (বিশেষণ) মাটিতে শায়িত; ভূতলে পতিত; ভূমিসাৎ। ধরাসন (বিশেষ্য) মাটিরূপ আসন; মৃত্তিকাসন (ধরাসনে শয়ন করিয়া থাকিতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ধরাকে সরা জ্ঞান করা (ক্রিয়া) পৃথিবীকে ছোট সরার মতো মনে করা, অর্থাৎ গর্বে অন্ধ হয়ে সব কিছু তুচ্ছ জ্ঞান করা। {√ধৃ+অ(অচ্)+আ(টাপ্)};
9430 views
Answered