1 Answers

দৃষ্টি শব্দের বাংলা অর্থ দৃষ্টি [ dṛṣṭi ] বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)।;[সং. √ দৃশ্ + তি]।;দৃষ্টিকটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)।;দৃষ্টিকৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা।;দৃষ্টিকোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view(বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)।;দৃষ্টিক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ।;দৃষ্টিগোচরবিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)।;দৃষ্টিনন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়।;দৃষ্টিপথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়।;দৃষ্টিপাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন।;দৃষ্টিভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)।;দৃষ্টিভ্রম, দৃষ্টিবিভ্রম বি. দেখার ভুল।;দৃষ্টিশোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ।;দৃষ্টিসীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)।;দৃষ্টিহীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ।;বি. দৃষ্টিহীনতা।;[দৃশ্‌টি] (বিশেষ্য) ১ দর্শন। ২ দেখবার শক্তি। ৩ নজর; লক্ষ্য; অবধান। ৪ চক্ষু। ৫ দেখার শক্তি (দৃষ্টিহীন)। ৬ জ্ঞান; অনুভূতি; বোধ (স্থূল দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি)। ৭ নজর; লক্ষ্য; অবধান; চক্ষু। দৃষ্টিগোচর (বিশেষণ) দর্শনসাধ্য; দেখা যায় এমন; চক্ষুগ্রাহ্য; চক্ষুর বিষয়ীভূত। দৃষ্টিপথ (বিশেষ্য) যতদূর পর্যন্ত দেখা বা অবলোকন করা যায়। দৃষ্টিপাত (বিশেষ্য) চাওয়া; অবলোকন; নজর; দৃষ্টিক্ষেপ। দৃষ্টিসুখ (বিশেষ্য) দেখার আনন্দ। দৃষ্টিহীন (বিশেষণ) অন্ধ। দৃষ্টে (ক্রিয়াবিশেষণ) দৃষ্টিমাত্র; দেখামাত্র। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্‌+তি(ক্তিন্‌)};

10703 views