1 Answers
দুগ্ধ শব্দের বাংলা অর্থ দুগ্ধ [ dugdha ] বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর।;[সং. √ দুহ্ + ত]।;দুগ্ধদা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)।;দুগ্ধপোষ্য বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)।;দুগ্ধফেননিভ বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)।;দুগ্ধবতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী।;দুগ্ধবিকার বি. ছানা।;[দুগ্ধো] (বিশেষ্য) ১ দুধ; মাতৃদুগ্ধ; স্তন্য; পয়ঃ; ক্ষীর। দুগ্ধধবল (বিশেষ্য) দুধের মতো সাদা। দুগ্ধপোষ্য (বিশেষণ) স্তন্যপায়ী; যাকে কেবল দুধ খাইয়ে পালন করতে হয় (দুগ্ধপোষ্য শিশু)। দুগ্ধফেননিভ (বিশেষণ) দুধের ফেনার মতো সাদা ও কোমল (হৃদিশয্যাতল শুভ্র দুগ্ধফেননিভ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুগ্ধবতী (বিশেষণ) দুধাল; পয়স্বিনী; দুগ্ধ দান করে এমন। দুগ্ধ-মুখ (বিশেষ্য) কচি; অতিশয় কোমল (দুগ্ধ-মুখ শিশুগণ ধরে হস্তে গলে-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+ত(ক্ত)};