1 Answers

দীন ১ শব্দের বাংলা অর্থ [দিন্‌/দিনো] (বিশেষণ) ১ দরিদ্র; গরিব; অভাবগ্রস্ত; নিঃসম্বল। ২ করুণ; কাতর (অমন দীন নয়নে তুমি চেয়ো না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ হীন; নীচ; অনুদার (দীনাত্মা)। ৪ ভীরু (দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন; ওরে দীন; ওরে উদাসীন-রবীন্দ্রনাথ ঠাকুর)। দীনা (স্ত্রীলিঙ্গ)। দীনতা, দৈন্য (বিশেষ্য) ১ দারিদ্র্য; নির্ধনতা; দীনের ভাব; হীনতা। ২ অভাব (বৃদ্ধির দীনতা বা দৈন্য)। দীন বিণ। দীননাথ, দীনবন্ধু, দীনশরণ (বিশেষণ) দরিদ্রের আশ্রয়দাতা। □ (বিশেষ্য) আল্লাহ; পরমেশ্বর। দীনভাবাপন্ন (বিশেষণ) অতিশয় কাতর; দুঃখিতচিত্ত (লক্ষ্মণ নিতান্ত দীনভাবাপন্ন মনে অযোধ্যায় প্রবেশ করিলেন-বিদ্যাপতি)। দীনহীন (বিশেষণ) অত্যন্ত গরিব বা দুঃখী; অতিশয় নিঃস্ব। {(তৎসম বা সংস্কৃত) √দী+ত(ক্ত)};

6005 views