1 Answers

দিঠ শব্দের বাংলা অর্থ [দিঠি, দিট্‌, দিঠ্‌, দিঠ, দিঠিয়া] (বিশেষ্য) দৃষ্টি; নজর; ঠিকানা (দূর একাকীয়া শূন্যের পথে খুঁজি ও মোদের দিঠি-জসীমউদ্‌দীন; দেয়ল দিট-বিদ্যাপতি; এক দিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে-চণ্ডীদাস; অবহি মদন বাঢ়ায়ল দীঠ-বিদ্যাপতি; ফুটিল আধ দীঠিয়া-বিদ্যাপতি)। দিঠে, দীঠে (-প্রাচীন বাংলা) (ক্রিয়াবিশেষণ) দৃষ্টিতে; নজরে (চাহ মোরে আড়কারী দীঠে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্টি>(প্রাকৃত) দিট্‌ঠি>};

13037 views