1 Answers

দাতা শব্দের বাংলা অর্থ দাতা [ dātā ] (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)।;☐ বিণ. উক্ত সব অর্থে।;[সং. √ দা + তৃ]।;স্ত্রী. দাত্রী।;দাতাকর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি।;দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা।;[দাতা] (বিশেষণ) ১ দানশীল; দান করে এমন; বদান্য। ২ দেয় এমন; দানকারী (হাজী মুহম্মদ মহসীন ছিলেন প্রকৃত দাতা)। ৩ প্রদানকারী (সংবাদদাতা)। দাত্রী (স্ত্রীলিঙ্গ)। দাতা কর্ণ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) অত্যন্ত দানশীল ব্যক্তি (রাজা আজি দাতা কর্ণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দাতালি (বিশেষ্য) ((ব্যঙ্গার্থ)) দান কর্ম; দাতাগিরি (ত্রিশ টাকা মাইনার গরিব মাষ্টারের এত দাতালি করা কি ঠিক হইয়াছে?-আবুল মনসুর আহমদ)। দাতৃত্ব (বিশেষ্য) দানশীলতা; বদান্যতা; দাতার কাজ। {(তৎসম বা সংস্কৃত) √দা+তৃ(তৃচ্‌)};

13347 views