1 Answers
দাড়ি শব্দের বাংলা অর্থ [দাড়ি] (বিশেষ্য) ১ চিবুক বা গালের লোম; শ্মশ্রু (বুড়োর ভীত চোখ দিয়ে জল পড়ছে, দাড়ি দিয়ে রক্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চিবুক; থুতনি। দাড়ি কামানো, দাড়ি ফেলা (ক্রিয়া) ক্ষুর, কাঁচি ইত্যাদি সহযোগে দাড়ি মুণ্ডন করা। দাড়িয়াল, দেড়েল, দেড়ে (বিশেষণ) গালের লোম বা দাড়িবিশিষ্ট; শ্মশ্রুযুক্ত। চাপদাড়ি (বিশেষ্য) সমস্ত চোয়াল ও চিবুকব্যাপী দাড়ি; ঘন শ্মশ্রু। ছাগলদাড়ি (বিশেষ্য) ছাগলের মতো চিবুকে সামান্য কিছু দাড়ি। বুকে বসে দাড়ি উপড়ানো (ক্রিয়া) আশ্রয়দাতা বা উপকারীর ক্ষতি বা সর্বনাশ করা। {(তৎসম বা সংস্কৃত) দাঢিকা>};
13415 views
Answered