1 Answers
দাঁও শব্দের বাংলা অর্থ [দাঁও, দাঁ, দাও] (বিশেষ্য) ১ সুযোগ; সুবিধা। ২ সহজে বা সুযোগে প্রচুর লাভ (বৃটিশ সরকার একটা বড় রকমের দাও মারিতে চাহিয়াছিলেন-মোঃ ওয়ালিউল্লাহ)। দাঁওপেচ, দাঁওপ্যাঁচ (বিশেষ্য) ১ কুস্তির বিশেষ বিশেষ কৌশল। ২ কার্যসিদ্ধির বিশেষ বিশেষ সুযোগ বা উপায় (পাটের বাজারে একটা বিষয় দাঁও-প্যাঁচের মাঝখানে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দাঁও মারা (ক্রিয়া) সুযোগ বুঝে লাভজনক কাজ করা; সহজে মোটা লাভ করা (মোকদ্দমা বুঝিয়া মুচি দাঁও মারিতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দান>};
8367 views
Answered