1 Answers
দহন শব্দের বাংলা অর্থ দহন [ dahana ] বি. 1 অগ্নি; 2 অগ্নিক্রিয়া অর্থাত্ পোড়া, দাহ; 3 জ্বলন, জ্বলা; 4 (আল.) যন্ত্রণা (‘কেউ বা কিছু দহন করে’: রবীন্দ্র)।;☐ বিণ. দহনকারী (বিশ্বদহন ক্রোধাগ্নি)।;[সং. √ দহ্ + অন]।;দহনীয় বিণ. দহনযোগ্য, দাহ্য, পোড়ানো বা জ্বালানো যায় এমন।;[দহোন্] (বিশেষ্য) ১ দগ্ধকরণ; জ্বালা; পোড়া; দাহ। ২ অগ্নি (বেহান বিকাল যায় দহন সেবনে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ ((আলঙ্কারিক)) যন্ত্রণা (হিয়ায় লইতে দহন দ্বিগুণ হয়-চণ্ডীদাস)। □ (বিশেষণ) দাহক; দহনকারী (বিশ্বদহন ক্রোধ)। দহনক্রিয়া (বিশেষ্য) জ্বলনের কাজ (দহনক্রিয়ার অর্থই হল দ্রুতবেগে অক্সিজেনের সঙ্গে মিলন-শামসুল হক ফজলুর রহমান)। দহনীয় (বিশেষণ) দাহ্য; দহনের উপযুক্ত; দহনযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+অন(ল্যুট্)};