1 Answers

দর্শনী শব্দের বাংলা অর্থ [দর্‌শোনি] (বিশেষ্য) ১ দর্শন করার জন্য দেয় অর্থ; দেখবার জন্য মূল্য বা প্রবেশমূল্য; fee (বাজারে ঘর ভাড়া কল্লেন, দর্শনী দু পয়সা রেট হলো-কালীপ্রসন্ন সিংহ)। ২ পরীক্ষা করা বাবদ পারিশ্রমিক; ভিজিট (ডাক্তারের দর্শনী)। ৩ পীর, গুরু, দেবাদি দর্শন বাবদ প্রদেয় নজরানা। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+(বাংলা) ই};

6302 views