1 Answers
দরবার শব্দের বাংলা অর্থ দরবার [ darabāra ] বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)।;[ফা. দরবার]।;দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)।;☐ বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ।;দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ।;[দর্বার্] (বিশেষ্য) ১ রাজসভা; royal court (দরবারে বার দিলে তুমি রইলে নাকো পর্দাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সভা (পাঁচ পুত্র সঙ্গে গেল রাজদরবার-ঘনরাম চক্রবর্তী)। ৩ উচ্চ বা অভিজাত ব্যক্তির বৈঠকখানা বা কাছারি ঘর; ঐরূপ ব্যক্তি কর্তৃক আহূত সভা। ৪ আদালত; বিচারালয়। ৫ কোনো বিষয়ে তদবির আবেদন বা আলোচনা (ইনিই রাজা গণেশ, এঁকে যা দরবার করতে হয় কর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দরবারি, দরবারী (বিশেষ্য) ১ রাগিণীবিশেষ; সঙ্গীতের সুরবিশেষ। ২ যে দরবার করে বা দরবারে আসা-যাওয়া করে; দরবারে গমানাগমনকারী (দরবারীরা আসছে তোমার দরবারেতে করছে ভিড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) দরবারের যোগ্য বা দরবারে ব্যবহৃত (দরবারি কায়দা, দরকারি পোশাক)। দরবারি কানাড়া (বিশেষ্য) সঙ্গীতের একপ্রকার সুর। {(ফারসি) দরবার};