1 Answers
দরদ ২ শব্দের বাংলা অর্থ [দরোদ্] (বিশেষ্য) ১ বেদনা; যন্ত্রণা। ২ টান; মমতা; আকর্ষণ (একটু দরদ পৌঁছলো দেখা ছোঁয়ার মধ্যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সমবেদনা; সহানুভূতি। দরদমন্দ (বিশেষ্য) (বিশেষণ) দরদি; সহানুভূতিশীল; সমব্যথী (তুমি বিনে দরদমন্দ আর কেবা আছে-সৈয়দ হামজা)। দরদি, দরদী, দরদিয়া (পদ্যে) (বিশেষ্য) (বিশেষণ) ১ ব্যথার ব্যথী; সমব্যথী; সমবেদনাযুক্ত; সহানুভূতিশীল (মানুষ এমন মেতে যায় দরদি মানুষদের কাছে পেয়ে-মনোজ বসু; নিখিল দরদী ছিলেন আম্মা-কাজী নজরুল ইসলাম)। ২ যার ব্যথা বা যন্ত্রণা আছে। ৩ মরমি। {(ফারসি) দর্দ};
3977 views
Answered