1 Answers

জাদু ২ শব্দের বাংলা অর্থ [জাদু] (বিশেষ্য) ১ ইন্দ্রজাল;, ভেলকি; মায়া; কুহক (কি জাদু বাংলা গানে-অতুলপ্রসাদ সেন)। ২ বশীকরণ ইত্যাদি; তুক (জাদু করা, ওরাই তো তোরে যাদু করিয়াছে-জসীমউদ্‌দীন)। জাদুকর, জাদুগর (বিশেষ্য) ১ যে যাদু করতে জানে; ইন্দ্রজালিক; মায়াবী; ভেলকিবাজ; magician। ২ বশীকারক। জাদুকরী (বিশেষণ) ১ জাদু করে এমন। ¨ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মেয়ে জাদুকর। জাদুঘর (বিশেষ্য) যেখানে পুরাতত্ত্ববিষয়ক ও অন্যান্য বহু প্রকার অদ্ভুত ও কৌতূহলোদ্দীপক প্রাকৃতিক ও শিল্পবিজ্ঞানজাত বস্তু সংরক্ষিত থাকে; meseum। জাদুবিদ্যা (বিশেষ্য) ১ ভোজবিদ্যা; কুহকবিদ্যা; magic। ২ বশীকরণবিদ্যা। {(ফারসি) জাদু};

8604 views