1 Answers

ডিম শব্দের বাংলা অর্থ ডিম [ ḍima ] বি. ১. ডিম্ব, অণ্ড; ২. হাঁটু ও গোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)।;[সং. ডিম্ব]।;ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা।;ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া।;ঘোড়ার ডিম — অলীক বা অসম্ভব বস্তু।;[ডিম্‌] (বিশেষ্য) ১ ডিম্ব; অণ্ড; আণ্ডা (হাঁসের ডিম)। ২ হাঁটু ও গোড়ালির মধ্যবর্তী পায়ের পিছনের দিকের ডিম্বাকৃতি মাংসপিণ্ড। ডিমওয়ালা, ডিম-ওলা (বিশেষণ) ডিমবিশিষ্ট ডিমযুক্ত (ডিম-ওয়ালা ইলিশ মাছ)। ডিমকি (বিশেষ্য) ডিম অপেক্ষা ক্ষুদ্র; ডিমের মতো গোল ছোট দানা। ডিম পাড়া (ক্রিয়া) অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া (ক্রিয়া) ১ বাচ্চা ফুটাবার জন্য প্রসূতি পাখি কর্তৃক ডিমের উপর বসে তাপ দেওয়া। ২ (আলঙ্কারিক) অলসভাবে দিন যাপন করা; অলসভাবে বসে থাকা। ডিমে রোগা (বিশেষণ) ১ আজন্ম রোগা; চিররোগী। ২ অত্যন্ত ক্ষীণ দেহ। ঘোড়ারডিম (বিশেষ্য) অলীক; অদ্ভুত; কিছুই না; শক্তি ও সামর্থ্য-শূন্যতার ইঙ্গিত (সে ঘোড়ার ডিম করবে)। পায়েরডিম-হাঁটুর নিচের ডিম্বাকৃতি মাংসপেশি; calf। বাওয়াডিম, বাওডিম (বিশেষ্য) যে ডিমে বাচ্চা হয় না। {(তৎসম বা সংস্কৃত) ডিম্ব>};

6779 views