1 Answers
ডবল শব্দের বাংলা অর্থ [ডবোল্] (বিশেষণ) ১ দ্বিগুণ; দুইগুণ; দুনো; double (সেইদিন বেগম সাহেবের পকেট থেকে ডবোল ডিনার আদায় করবো-মীর মশাররফ হোসেন)। ২ অনেক; বহুগুণ (চাকরটা তার চেয়ে ডবল কাজ করতে পারে)। ডবল ডেকার (বিশেষ্য) দোতলা বাস; দুই তলাবিশিষ্ট গাড়ি বা যান। ডবল প্রমোশন বি ১ পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করার ফলে একেবারে দুই ক্লাস উপরে ওঠা। ২ (ব্যঙ্গার্থ) দ্রুত পরিবর্তন। ডবলব্যারেল (বিশেষণ) দোলনা (ডবল ব্যারেল পুরনো বিদেশী বন্দুকটির প্রতি ওর আকর্ষণ-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) double};
10650 views
Answered