1 Answers

ঠাঁই ১ শব্দের বাংলা অর্থ [ঠাঁই, ঠায়ি] (বিশেষ্য) ১ স্থান (এটা হল আরামের ঠাঁই-সত্যেন্দ্রনাথ দত্ত; নিজেরা তা কাঁধে করিয়া এক ঠাঁই জড় করিল-আবুল মনসুর আহমদ)। ২ (হিন্দুদের মধ্যে) আহারে উপবেশন স্থান (ঠাঁই করা বা হওয়া)। ৩ আশ্রয় (ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এ তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ তলদেশ; তল; থই (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। ৪ নিকট; কাছে (তাঁর ঠাঁই শুনেছি)। ঠাঁই ঠাঁই (বিশেষণ) পৃথক পৃথক; ভিন্ন; আলাদা আলাদা (ভাই ভাই ঠাঁই ঠাঁই)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>(প্রাকৃত) ঠাণ>ঠাঁই};

13106 views