1 Answers
ঠমক শব্দের বাংলা অর্থ ঠমক [ ṭhamaka ] বি. ১. বিশেষ ভঙ্গিমাযুক্ত চলন; হাবভাবযুক্ত মন্হরগতি; ২. ঠাট (ঠাটঠমক)।;[হি. ঠুমক]।;[ঠমোক্] (বিশেষ্য) ১ গর্ব; গর্বিত ভাবভঙ্গি (কিসের এক ঠমক দেখায় দেবদারু আজ দখনে হাওয়ায়-কাজী নজরুল ইসলাম)। ২ হাবভাবযুক্ত চলন; ঠাট; ঠসক। ৩ নাচের ভঙ্গি; নাচের তালে তালে পা ঠুকে চলা (বুড়ী ঠমক দিয়া ঘাটলার সিঁড়ি ভাঙ্গে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৪ জলের শব্দ। ঠমক চাল (বিশেষ্য) অত্যধিত গর্বিত হাবভাব। {(তৎসম বা সংস্কৃত) স্তম্ভক>};
5898 views
Answered