1 Answers

ঠন শব্দের বাংলা অর্থ ঠন [ ṭhana ] বি. টং, ঠং বা ঠুন অপেক্ষা জোরালো শব্দ।;[ধ্বন্যা.]।;ঠন ঠন বি. ক্রি-বিণ. ঠন ঠন শব্দ বা শব্দে।;ঠনঠনানো ক্রি. বি. ঠন ঠন শব্দ করা।;ঠনাঠন ক্রি-বিণ. ক্রমাগত ঠন ঠন করে (ঠনাঠন বাজছে)।;ঠনঠনে [ ṭhana-ṭhanē ] বিণ. ১. শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); ২. জলহীন (ঠনঠনে কলসি)। ☐;বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)।;[ধ্বন্যা.]।;[ঠন্‌] (অব্যয়) (ধ্বন্যাত্মক) টং ঠুং বা ঠুন অপেক্ষা অধিকতর জোরালো শব্দ; ধাতব পদার্থে আঘাতের ফলে উদ্ভূত শব্দবিশেষ। ঠন ঠন (অব্যয়) ১ (ধ্বন্যাত্মক) ক্রমাগত ঠন শব্দ। ২ খালি; শূন্য (বোতলে কিছু নেই একেবার ঠন ঠন, হাঁড়ি ঠন ঠন; লেখাপড়া ঠন ঠন)। ঠনঠনে (বিশেষণ) ১ খুব শক্ত; দৃঢ়; কঠিন (থলেথলে মাটি, ঠনঠনে লোহা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অত্যন্ত শুষ্ক; এরূপ শুষ্ক যাতে আঘাত করলে শব্দ হয় (এই কষ্ট যার হৃদয় কখনো এমনি শুকিয়ে ঠনঠনে পাথর হয়ে গিয়েছে সেই বুঝবে-কাজী নজরুল ইসলাম)। ঠনাঠন (অব্যয়) বার বার ঠন ঠন শব্দ (ঠনাঠন বাজে)। {ধ্বন্যাত্মক};

5323 views