1 Answers
চেতনা শব্দের বাংলা অর্থ [চেতোনা] (বিশেষ্য) ১ চৈতন্য; হুঁশ; জ্ঞান; সংজ্ঞা (চেতনা সম্পাদন, চেতনার সঞ্চার হওয়া)। ২ অনুভূতি (চেতনারহিত)। ৩ সচেতন বা জাগরিত অবস্থা। ৪ জীবিত অবস্থা; জীবন। চেতনাত্মক (বিশেষণ) চৈতন্যময়। চেতনাত্মিকা (স্ত্রীলিঙ্গ)। চেতনা বিধান (বিশেষ্য) চৈতন্য দান; চৈতন্য জন্মানো। চেতনা-বিহীন, চেতনা রহিত, চেতনা শূন্য, চেতনা হীন (বিশেষণ) ১ অচেতন; জ্ঞানশূন্য; অজ্ঞান; বেহুঁশ। ২ জড়। {(তৎসম বা সংস্কৃত) চেতন+ আ(টাপ্)};
9395 views
Answered