1 Answers
চেটুয়া শব্দের বাংলা অর্থ [চেটো, চেটুয়া] (বিশেষ্য) ১ হাতের তালু; করতল (ও দেশের সমস্ত জমিন আমার হাতের চেটোর মত চেনা-শওকত ওসমান)। ২ পায়ের তলা। ৩ তরুণী নারী; অল্পবয়স্কা যুবতী (সহজে অবলা জাতি তায় তুমি চেটো-ঘনরাম চক্রবর্তী)। {√চাট্+উয়া=চাটুয়া (অভিশ্রুতি)> চেটো; (তৎসম বা সংস্কৃত) চটু+ল(লচ্)=চটুল+আ>(বাংলা) চেটুয়া; অথবা (তৎসম বা সংস্কৃত) চেটী>};
7776 views
Answered