1 Answers

ছত্র ১ শব্দের বাংলা অর্থ [ছত্‌ত্রো] (বিশেষ্য) ছাতা; রোদবৃষ্টি নিবারক আবরক বিশেষ; আতপত্র (মস্তকোপরি রাজকীয় ছত্র স্থাপন করেন-মুঃ আবদুর রাজ্জাক)। ছত্রক, ছত্রাক (বিশেষ্য) ১ ছাতা; fungus (অপরিসর সেতু ছত্রাকে ভরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কোঁড়ক; ব্যাঙের ছাতা; mashroom। ছত্রখান (বিশেষণ) ছাতার মতো প্রসারিত; ইতস্তত বিক্ষিপ্ত। ছত্রখান হওয়া (ক্রিয়া) খোলা ছাতার (শিকের) মতো দূরে দুরে ছড়িয়ে পড়া। ছত্রদণ্ড (বিশেষ্য) রাজার ছত্র ও দণ্ড; রাজছত্র ও রাজদণ্ড। ছত্রধর, ছত্রধারী (বিশেষ্য), (বিশেষণ) রাজার ছাতা ধারণ করে যে; ছাতা ধারণকারী। ছত্রপতি (বিশেষ্য) ১ মহারাজ; সম্রাট; রাজা। ২ মারাঠারাজ শিবাজির উপাধি। {(তৎসম বা সংস্কৃত) √ছাদি+ত্র(ষ্ট্রন্‌)};

9603 views