1 Answers

চড়া ১ শব্দের বাংলা অর্থ [চড়া] (বিশেষ্য) ১ চর; নদীবক্ষে উৎপন্ন পলি গঠিত ভূভাগ; নদীমধ্যে দ্বীপের মতো ভূমি। ২ (আলঙ্কারিক) শুষ্ক বা তৃষিত অবস্থা (জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া-বিষ্ণু দে)। চড়া পড়া (ক্রিয়া) ১ নদীতে চর সৃষ্টি হওয়া। ২ (আলঙ্কারিক) বৈচিত্র্যহীনতার দরুণ অরুচি হওয়া (পেটে চড়া পড়া)। চড়ায় ঠেকা (ক্রিয়া) ১ নদীপথে নবজাগ্রত চরে নৌকাদি আটকে যাওয়া। ২ সাংসারিক টানাটানিতে পড়া বা প্রতিকূল অবস্থায় পড়ে অচলাবস্থা হওয়া; সংসার যাত্রায় কোনো বাধার সম্মুখীন হওয়া। {(বাংলা) √চড়্‌(<(তৎসম বা সংস্কৃত) √চড়্‌)+ আ};

12775 views