1 Answers
খুব শব্দের বাংলা অর্থ খুব [ khuba ] বিণ-বিণ. অত্যন্ত (খুব বেশি)।;☐ ক্রি-বিণ. ১. বেশ, উত্তম, চমত্কার (খুব ঘোরে খুব শুনিয়ে দিয়েছি, খুব খেতে পারে); ২. নিশ্চয় (খুব পারবে)।;[ফু. খুব]।;খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা উপযুক্ত কাজ করা (ওকে বকেছ খুব করেছ, এখন যাও)। খুব করে বকে দিয়ো।;[খুব্] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) ১ অত্যন্ত; অতিশয় (খুব সুন্দর)। ২ যিথোচিত; যথোপযুক্ত (খুব সময়ে এসে পড়েছে যা হোক; মেরেছে-খুব করেছে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ বেশ; ভালো; উত্তম; চমৎকার, যথেষ্ট (খুব হয়েছে)। ২ নিশ্চয়; অবশ্য; নিঃসন্দেহে (খুব পারবে)। ৩ অত্যন্ত বেশি (খুব খায়)। ৪ আচ্ছা রকম; বেশ ভালোমতো (কাগজ-ওয়ালারা খুব ঠুকেছে)। □ (অব্যয়) প্রশংসাসূচক ধ্বনি; অতি উত্তম (খুব-বহুত খুব)। খুব করা (ক্রিয়া) বেশ করা; যথাযোগ্য কর্ম করা। খুব করে ধরা (ক্রিয়া) অনুনয় বিনয় করে বলা; নাছোড় হয়ে মিনতি করা। খুব করে বলা (ক্রিয়া) ১ বিশেষ অনুরোধ করা। □ (বিশেষণ) মনের ক্ষোভ মিটিয়ে কথা শুনিয়ে দেওয়া। খুব সে (ক্রিয়াবিশেষণ) ভালোরূপে; আচ্ছামতো; বেশ করে (সুর বেঁধে বীণ সারেঙ্গীতে খুবসে শিরীন শরাব পিয়ো-( কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুব};