1 Answers

গোড়া শব্দের বাংলা অর্থ গোড়া [ gōḍā ] বি. ১. মূলদেশ; শিকড় (গাছের গোড়া); ২. সন্নিধান, নিকট (হাতের গোড়ায় সব জিনিস পাওয়া); ৩. ভিত, ভিত্তি, বনিয়াদ (গোড়াপত্তন করা); ৪. আদি, শুরু, সূত্রপাত (গোড়া থেকেই গল্পটা বলি, গোড়ায় গলদ); ৫. মূল কারণ (যত নষ্টের গোড়া)।;[বাং. গোড় + আ]।;গোড়াগুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)।;গোড়াপত্তন বি. ১. ভিত্তিস্হাপন; ২. সূত্রপাত, আরম্ভ। গোড়ায় গলদ শুরুতেই গোলমাল বা ত্রুটি।;[গোড়া] (বিশেষ্য) ১ মূলদেশ; মূল (গাছের গোড়া, কাজের গোড়া)। ২ নৈকট্য; সন্নিধান (দোর-গোড়া)। ৩ ভিত্তি; ভিত্তিমূল (গোড়া পত্তন করা)। ৪ আদি; সূত্রপাত (গোড়া থেকে শুরু করা)। ৫ মূল কারণ; জড় (নষ্টের গোড়া)। গোড়া কেটে আগায় পানি/জল ঢালা-কারো সর্বনাশ করে পরে কপট সহৃদয়তা দেখিয়ে তার যৎসামান্য উপকারের নিষ্ফল চেষ্টা করা। গোড়া গুড়ি (ক্রিয়াবিশেষণ) ১ সর্বারম্ভে; সর্বপ্রথমে (গোড়াগুড়ি আর কয়জন জানে)। ২ প্রথম বা আরম্ভ থেকে (বিষয়টার গোড়াগুড়ি জানা আছে)। □ (বিশেষ্য) সূচনা; আরম্ভ; আদি; প্রথম (গোড়াগুড়ি থেকে বলো)। গোড়ায় গলদ-মূলেই দোষ বা ভুল; সূচনাতেই ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুল্‌ফা> (বাংলা) গোড়া+আ};

11954 views