1 Answers
গিল্টি ১ শব্দের বাংলা অর্থ [গিল্টি] (বিশেষ্য) ধাতুর প্রলেপ; সোনা বা রুপার মিহি লেপ। □ (বিশেষণ) নকল; কৃত্রিম (গিলটি-করা গহনা; কি করেন, একটু গিলটি হাসি হাসিয়া-মীর মশাররফ হোসেন)। গিলটি করা (বিশেষণ) অলংকৃত; পাত-মোড়া (সোনালী গিল্টি করা মার্বেল-মোড়া বৈদ্যুতিক আলোকে ঝকমক হোটেলের ….-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গিলটি সোনা (বিশেষ্য) কৃত্রিম সোনা (চার দিকে মা প্রবঞ্চনা ভালোবাসার গিল্টি সোনা -(কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) gilt};
10119 views
Answered