1 Answers
গাফিলতি শব্দের বাংলা অর্থ [গাফিলি, গাফিলতি, গাফেলি, গাফ্লত্, গাফ্লতি] (বিশেষ্য) ১ অবহেলা; উপেক্ষা; ঔদাসীন্য (কর্তব্যের গাফেলি এতই ভাল লাগছে-রবীন্দ্রনাথ ঠাকুর; এটা লিখতে যাঁরা উপযুক্ত তাঁরা গাফলতী করে লিখছেন না- মুহম্মদ মনসুরউদ্দীন); গাফিলতী করা ভীরুতার পরিচায়ক-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ অমনোযোগ; অনবধানতা (পল্টনে এসে গাফেলীই ত এক মহাঅন্যায়-(কাজী নজরুল ইসলাম))। ৩ অযত্ন; ত্রুটি; বিচ্যুতি (শারীরিক তদ্বিরে বিলক্ষণ গাফিলি হয়-কালীপসন্ন সিংহ)। ৪ কুঁড়েমি; ঢিলেমি; ফাঁকিবাজি (পাবেনা মজুরী গাফিলতি করে ফের কাজে-ফররুখ আহমদ)। ৫ ভুলচুক {(আরবি) গাফলত };
12944 views
Answered