1 Answers
গম্য শব্দের বাংলা অর্থ গম্য [ gamya ] বিণ. ১. গমনযোগ্য (অগম্য স্হান); ২. প্রাপ্য, লভ্য (বুদ্ধিগম্য, বুদ্ধির অগম্য) ; ৩. ভোগ্য, উপভোগ করার যোগ্য; সম্ভোগ করার যোগ্য (অগম্যগমন)।;[সং. √গম্ + য]।;গম্যা বিণ. (স্ত্রী.) ভোগ্যা, সম্ভোগযোগ্যা (অগম্যা নারী)।;গম্যমান বিণ. জানা বা অনুমান করা যাচ্ছে এমন; ঊহ্য, অনুনীয়মান।;[গোম্মো] (বিশেষণ) ১ গমনযোগ্য; গন্তব্য; গমনীয় (সে গাড়ী চড়ে গম্য কোথাও পৌঁছালো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রাপ্য; পাওয়ার যোগ্য। ৩ রোধ্য; জ্ঞেয়। ৪ ভোগ্য; সম্ভোগযোগ্য। ৫ উপভোগের যোগ্য। গম্যমান (বিশেষণ) ১ অনুমান করা যাচ্ছে এমন। ২ জ্ঞানযোগ্য; জ্ঞায়মান। ৩ অনুমানযোগ্য। গম্যহীন (বিশেষণ) গন্তব্যশূন্য বা লক্ষ্যহীন (গম্য-হীন পথে- রবীন্দ্রনাথ ঠাকুর)। গম্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভোগযোগ্যা; ভোগ্যা; সম্ভোগের উপযুক্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্+য(যৎ)};