1 Answers

কৌতূহল শব্দের বাংলা অর্থ কৌতূহল [ kautūhala ] বি. (কোনোকিছু) জানার বা দেখার জন্য মানসিক চঞ্চলতা; নতুন বা অজ্ঞাত বিষয়ে আগ্রহ (ব্যাপারটা জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না)।;[সং. কুতূহল + অ]।;কৌতূহলী–বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী (‘কৌতূহলী পুষ্পগন্ধ’: রবীন্দ্র)।;কৌতূহলোদ্দীপক–বিণ. কৌতূহল জাগায় এমন; কৌতূহল উদ্রেককারী।;[কোউতুহল্‌] (বিশেষ্য) ঔৎসুক্য; নতুন বা অজ্ঞাত বিষয় জানবার আগ্রহ; কুতূহল। কৌতূহল পরবশ (বিশেষণ) কৌতূহলপূর্ণ; নতুন বা অজ্ঞাত বিষয় জানতে আগ্রহী। কৌতূহলী (-লিন্‌) (বিশেষণ) ১ উৎসুক; নতুন কিছু জানার জন্য আগ্রহী বা ইচ্ছুক। ২ কৌতুহল উদ্রেককর (কৌতূহলী পুস্পগন্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। কৌতূহলোদ্দীপক (বিশেষণ) ঔৎসুক্যবর্ধক; কুতূহল উদ্রেককর; যাতে কোনো অজানা বিষয় জানার আগ্রহ বাড়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুতূহল+অ(অণ্‌); (বহুব্রীহি সমাস) ;৬ (তৎপুরুষ সমাস)};

12217 views