1 Answers

খরচ শব্দের বাংলা অর্থ [খরোচ্‌, খর্‌চা, খর্‌চা] (বিশেষ্য) ১ ব্যয় (বিদ্যা খরচ না করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ব্যয় করার অর্থ (এই মামলার খরচ দেবে কে?)। খরচ, খরচা, খরচপত্র, খরচপাতি বিশেষ্য নানা প্রকার ব্যয়। খরচান্ত বিশেষ্য ১ অত্যধিক ব্যয়; বেশি খরচ। ২ খরচের ফলে ফতুর বা রিক্তহস্ত। খরচি বিশেষণ অতিরিক্ত খরচ করে এমন। খরচে, খরচিয়া (বিশেষণ) ১ মুক্তহস্তে ব্যয় করে এমন; উদারহস্ত। ২ অমিতব্যয়ী। খরচের খাতায় লেখা ক্রিয়া লাভের আশা ত্যাগ করা; ক্ষতি বলে ধরে রাখা। □ বিশেষ্য উদ্ধারের আশা নেই এমন। {আরবি খরজ্‌> ফারসি খরচ};

7400 views