1 Answers

কূর্ম শব্দের বাংলা অর্থ কূর্ম [ kūrma ] বি. ১. কচ্ছপ; ২. বিষ্ণুর দ্বিতীয় অবতার।;[সং. কু (কুত্সিত) + ঊর্মি (বেগ বা গতি) সমাসান্ত]।;কূর্মপুরাণ–বি. কূর্মারতার-বিষয়ক পুরাণ।;কূর্মাবতার–বি. বিষ্ণুর দ্বিতীয় অবতার।;কূর্মী১ [ kūrmī ] বি. (স্ত্রী.) কচ্ছপী।;কূর্মী২ [ kūrmī ] কুর্মি -র বর্জি. বানান।;[কুর্‌মো] (বিশেষ্য) কচ্ছপ (তিন জনকে নৌকার ডহরে রজ্জুবদ্ধ কূর্মের ন্যায় ফেলিয়া রাখা হইল-ইসমাইল হোসেন শিরাজী)। কূর্মী (স্ত্রীলিঙ্গ)। কূর্মপূরাণ (বিশেষ্য) হিন্দুদের অষ্টাদশ পুরাণের অন্যতম ‘কূর্ম’ নামক পূরাণ। কূর্মপিঠ, কূর্মপৃষ্ঠ (বিশেষ্য) ১ কচ্ছপের পিঠ (কূর্মপৃষ্ঠে তিষ্ঠাইলা দাসীরে প্রলয়ে কর্মরূপে -মাইকেল মধুসূদন দত্ত)। ২ অসমতল ভূপৃষ্ঠ (তোরি তপে হেরি এই কঠোর কূর্মপিঠ শস্যময়- সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে (জলে)+ঊর্মি (বেগ); (বহুব্রীহি সমাস)};

3954 views