1 Answers

কুমুদী (পদ্য.) শব্দের বাংলা অর্থ [কুমুদ, কুমুদি] (বিশেষ্য) শালুক ফুল; লাল বা শ্বেত শাপলা ফুল (একটি ‍কুমুদ তুলে তোমার পরিয়ে দেবো চুলে-রবীন্দ্রনাথ ঠাকুর; খুলিয়া ফেলেছে অঙ্গ হইতে জলকুমুদীর সাজ-(জসীমউদ্‌দীন))। কুমুদ নাথ (বিশেষ্য) চন্দ্র। কুমুদবতী (বিশেষ্য) ১ কুমুদিনী; কুমুদের ঝাড়। ২ শাপলা-শোভিত পুকুর; কুমুদপূর্ণ সরসী। □ (বিশেষণ) কুমুদপূর্ণা (কুমুদবতী সরসী)। কুমুদিনী (বিশেষ্য) ১ কুমুদ বা সুঁদির ঝাড়; শালুকের দল। ২ কুমুদ-শোভিত পুকুর বা সরসী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√মুদ্‌+অ(অচ্‌)};

6340 views