1 Answers

কামাল শব্দের বাংলা অর্থ কামাল [ kāmāla ] বি. নৈপুণ্য; অসাধারণ কর্ম বা কর্মসাধন।;[আ. ক’মাল্]।;কামাল করা–ক্রি. বি. প্রশংসনীয় কাজ করা বা অসাধারণ সাফল্য অর্জন করা (তুমি তো কামাল করে দিয়েছ ভাই)।;[কামাল্‌] (বিশেষ্য) ১ নৈপুণ্য; চরমোৎকর্ষ; পরাকাষ্ঠা (অন্নপূর্ণা নামে দেবী; তাঁহার চরণ সেবি, কেরামত কামাল ইহার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বিস্ময়কর বা অভাবনীয় কার্য বা কার্য সম্পাদন (কামাল তু নে কামাল কিয়া ভাই-(কাজী নজরুল ইসলাম))। ৩ হদ্দ। {(আরবি) কামাল};

5087 views